ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

চিলিতে দাবানলে নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২৪,  6:39 PM

news image

চিলির মধ্যাঞ্চলীয় ভালপারাইসো এলাকায় দাবানলে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বনে লাগা এই আগুনের হুমকির মুখে পড়েছে শত শত বাড়িঘর। আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর এএফপির। দেশটির সরকারি কর্মকর্তারা প্রাথমিকভাবে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক দেশে জরুরি অবস্থা জারি করেছেন। পাশাপাশি তিনি এই দুর্যোগ মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের কৌশল ব্যবহারের আহ্বান জানিয়েছেন। আগুন এখন ভিনা দেল মার ও ভালপারাইসো পর্যটন এলাকায় ছড়িয়ে পড়েছে। এসব এলাকার শত শত হেক্টর বন পুড়ে গেছে। আগুনের হাত থেকে বাঁচতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। চিলির জাতীয় বন কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু ভালপারাইসো এলাকাতেই ৪৮০ হেক্টর জমির সব গাছপালা পুড়ে গেছে। গ্রীষ্মকালীন প্রচণ্ড গরম ও খরার কারণে দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানল। এলনিনোর প্রভাবসম্পন্ন এই আবহাওয়ার কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। এসব দুর্যোগের মধ্যে রয়েছে প্রচণ্ড তাপ প্রবাহ ও দাবানল। সাম্প্রতিক সময়ে চিলি ও কলম্বিয়া অধিক তাপমাত্রা ও দাবদাহের সঙ্গে লড়াই চালিয়ে আসছে। তবে সামনের দিনগুলোতে এ ধরনের আবহাওয়া আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ব্রাজিলেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম