ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চিলিতে করোনার ‘ওমিক্রন’ ধরন শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২১,  8:42 PM

news image

চিলিতে এই প্রথম করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। শনিবার (০৪ ডিসেম্বর) দেশটি এ খবর জানিয়ে বলেছে, আক্রান্তকারী গত মাসে ঘানা ভ্রমণ করেছিলেন। দেশে ফেরার পর তার শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের ভালপারাইসো অঞ্চলের স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে,

ওই ভ্রমণকারী পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট প্রদান করেছিলেন। কিন্তু বিমান বন্দরে এসে পৌঁছানোর পর বাধ্যতামূলক আরও কিছু টেস্টের পর তার পজিটিভ শনাক্ত হয়। ওমিক্রন আক্রান্ত ব্যক্তি ফাইজার টিকার দুটো ডোজই গ্রহণ করেছেন। তিনি সুস্থ আছেন। তাকে আইসোলেশানে রাখা হয়েছে। উল্লেখ্য, চিলিতে এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে। প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর ওমিক্রন ভ্যারিয়েন্টের বিষয়ে প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) রিপোর্ট করেছিলো দক্ষিণ আফ্রিকায়। কিন্তু সাম্প্রতিক তদন্তে জানা যাচ্ছে, এর বহু আগেই বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছিলো ভ্যারিয়েন্টটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম