ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

চিরিরবন্দর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মে, ২০২৩,  11:13 AM

news image

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে মো. মন্জুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মন্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়ের কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ। তিনি বলেন, নিহতের বিষয় এখনো কিছু জানা যায়নি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পরে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মন্জুরুলের মরদেহ পড়ে ছিল। পরে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে আসে। তিনি আরও বলেন, নিহত মন্জুরুল পেশায় একজন কৃষক ছিলেন। কিন্তু তিনি কী কারণে রাতে সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে গিয়েছিলেন এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম