ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের

চিরিরবন্দরে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২৩,  7:23 PM

news image

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ চার জন নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজারের পাশে শিবপুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কেয়া পরিবহন নামের একটি বাস ফুলবাড়ির দিকে যাচ্ছিল আর নবাবগঞ্জ থেকে একটি অটোরিকশা দিনাজপুরের দিকে আসছিল। শিবপুরী এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই শিশু নিহত হয়। শিশু দুটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে। অটোরিকশা চালকসহ চার জনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও দুজন মারা যান। চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ নিশ্চিত করে বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম