ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

চিনিকলগুলো আধুনিকায়নে ৫ বছর লাগবে: শিল্পমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০২২,  3:15 PM

news image

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, সারাদেশের চিনিকলগুলোকে আধুনিকায়ন করা হবে। উন্নত প্রযুক্তির ব্যবহারে প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটি বিশদ পরিকল্পনা তৈরি করেছেন। এ পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে দেশের চিনিকলগুলো লাভের মুখ দেখবে। বাড়বে চিনি উৎপাদন। চাষিদের সুবিধা বাড়বে। শুক্রবার রাতে রাজশাহী চিনিকলে কর্মকর্তা ও চাষিদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বক্তব্য দেন। রাজশাহী সুগার মিলস কর্তৃপক্ষ এ মতবিনিময়ের আয়োজন করেন। মতবিনিময়ে  সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের চেয়ারম্যান আরিফুর রহমান। পরে শনিবার দুপুরে শিল্পমন্ত্রী রাজশাহী সুগার মিলে চলতি মৌসুমের আখ মাড়াই কাজ এর উদ্বোধন করেন। শিল্পমন্ত্রী বলেন, চলতি মৌসুমে রাজশাহী সুগার মিলসের আওতায় ৪ হাজার ৩৬ হাজার হেক্টর জমিতে উন্নত মানের আখ চাষ হয়েছে। এ পরিমাণ জমি থেকে ৩ হাজার ২৫০ মণ চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, আগামী মৌসুমে রাজশাহী সুগার মিল আওতায় ৬ হাজার ৫৫০ একর জমিতে আখ চাষের আগাম লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আখ চাষ সফল হলে আখ সঙ্কটে চিনিকলগুলো আর বন্ধ হবে না। শিল্পমন্ত্রী আরও বলেন, চিনিকলগুলো আধুনিকায়নে ৫ বছর লাগবে। একটা নির্ধারিত পরিকল্পনার অংশ হিসেবে কলগুলো আধুনিকায়ন হবে। সেই লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি। আমাদের প্রধান লক্ষ্য দেশের চিনিকলগুলো যেন আর ক্ষতির মুখ না দেখে এবং আগামী ৫ বছরে এই কলগুলো লাভের মুখ দেখবে। সরকার আখ চাষ বাড়াতে চাষিদের প্রণোদনা দেওয়া হচ্ছে। মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল,  রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা প্রমুখ। মতবিনিময় অনুষ্ঠানে রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবুল বাসার, আখচাষি কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সাজেদুর রহমান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম