ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল

চিকিৎসা শেষে দেশে ফিরে অসুস্থ ফখরুল, ভর্তি হাসপাতালে

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৫,  11:17 AM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মির্জা ফখরুলের অসুস্থতার বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর গুলশানে বৈঠক করেছেন রাত ১১টা পর্যন্ত।এরপর অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে ইউনাইটেড হাসপাতাল নিয়ে যান। রাত ১টায় মির্জা ফখরুলকে অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়। রাত ২টা ২০ মিনিটে ড. জাহিদ জানিয়েছেন এখন ভালো আছেন উনি। এর আগে গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে ছয় দিন পর দেশে ফেরেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম