ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রওশন এরশাদ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২২,  7:50 PM

news image

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (২৭ নভেম্বর) বেলা ১২টার দিকে রওশন এরশাদকে বহনকারী থাই এয়ারওয়েজের টিজি-৩২১ বিমানটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে দেশে ফিরেন জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ, এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ ও পূত্রবধু মাহিমা সাদ। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জাপার শীর্ষ নেতারা উপস্থিতি থেকে বিরোধী দলীয় নেতাকে অভ্যর্থনা জানান। আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক ও সংবাদমাধ্যমের উদ্দেশে বক্তব্য দেন রওশন এরশাদ। রওশন এরশাদের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের ব্যাপক শোডাউন দেখা গেছে বিমানবন্দর এলাকায়। এ সময় তারা ‘আমরা সবাই এরশাদ সেনা’, ‘রওশন এরশাদের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহ জানান, রওশন এরশাদের আগমনে দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত; তার আগমনে নানা ভুল বোঝাবুঝির অবসান হবে এবং জাতীয় পার্টির রাজনীতি নতুন মাত্রা পাবে। রওশন এরশাদ ২০২২-‘২৩ অর্থবছরের বাজেট অধিবেশন শেষে দ্বিতীয় দফায় গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড যান। প্রায় ৫ মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে রোববার দেশে ফিরেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম