ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

চিকিৎসা বাণিজ্য বন্ধে স্থানীয় প্রশাসনকেও ভূমিকা নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ, ২০২৪,  7:58 PM

news image

সারাদেশে গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বাণিজ্য বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।  ডা. সামন্ত লাল সেন বলেন, ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বাণিজ্য বন্ধ করা তো শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব না। যারা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান আছেন তারা যদি এ বিষয়গুলো নিজেরা পরিদর্শন করে আমাদেরকে প্রতিবেদন দেন, তাহলে আমাদের পক্ষে ব্যবস্থা নেওয়া সহজ হবে। কারণ আমাদের পক্ষে সারা দেশের গ্রামেগঞ্জে অভিযান চালানো সম্ভব না।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমি সংসদে অনুরোধ করেছি, এখনও অনুরোধ করছি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান আপনারা এগুলো চিহ্নিত করে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেব। এর আগে ডা. সামন্ত লাল সেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের নানা সঙ্কট নিয়ে কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ জনবল সঙ্কট। সেই সঙ্কট নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম