ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন তাসকিন

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২৫,  5:10 PM

news image

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের বিমান ধরলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। চলতি জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে রাখা হয়নি তাকে। গোড়ালিতে ব্যথা অনুভব করায় তাকে চিকিৎসা করাতে যুক্তরাজ্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  রবিবার রাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তাসকিন লেখেন, ‘আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন।’ বর্তমানে তিন ফরম্যাটেই জাতীয় দলের নিয়মিত মুখ তাসকিন আহমেদ। তবে জিম্বাবুয়ে সিরিজে তাকে বিশ্রামে রাখা হয়েছে। একই কারণে চট্টগ্রাম টেস্টেও খেলা হচ্ছে না এই টাইগার পেসারের। এর আগে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের অ্যাপয়নমেন্ট নেওয়া হয়েছ। ফলে এর আগেই তিনি সেখানে থাকবেন। তাসকিনের সঙ্গে থাকবেন দেবাশীষও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম