ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

চিকিৎসার জন্য বিদেশে যেতে চান বিএনপির আমান

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৪,  10:13 PM

news image

চিকিৎসার জন্যে বিদেশে যেতে চেয়ে চেম্বার আদালতে আবেদন জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। আজ শনিবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, গত ২৮ মার্চ চেম্বার আদালতের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়। আগামীকাল রোববার এ বিষয়ে শুনানি হতে পারে। গত ২৮ মার্চ হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আমানউল্লাহ আমানকে। গতকাল শুক্রবার তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। এর আগে গত ২০ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে অন্তর্বর্তীকালীন জামিন দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম