ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

চিকিৎসকের ছদ্মবেশে রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার, আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২২,  4:39 PM

news image

কক্সবাজারের উখিয়া উপজেলায় শরণার্থী শিবিরে পল্লী চিকিৎসকের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (৫ ডিসেম্বর) ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো.ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৪ ডিসেম্বর) উখিয়া ক্যাম্প-৯ এর পানবাজার এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উখিয়া পানবাজারের ক্যাম্প-১০ এর মোহাম্মদ সিদ্দিকের ছেলে মো. ফোরকান (৩৯)। এ বিষয়ে মো.ফারুক আহমেদ জানান, রোববার পল্লী চিকিৎসক ছদ্মবেশে ইয়াবার চালান পাচারের সংবাদ পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ফোরকানের কাঁধে ঝোলানো ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসক ছদ্মবেশে ইয়াবা পাচার করে আসছিল ফোরকান। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম