ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

চাল ও গম আমদানিতে শর্ত শিথিলের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২২,  2:27 PM

news image

চাল ও গম আমদানিতে ঋণপত্র খোলার শর্ত শিথিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ঋণপত্র খোলায় নগদ জমার পরিমাণ ন্যূনতম পর্যায়ে রাখতে পারবে ব্যাংকগুলো। সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় পর্যায়ে রাখতে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে গতকাল কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবে আন্তর্জাতিক বাজারে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ায় খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে।

আবার আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় খাদ্যশস্যের মূল্যের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। ভবিষ্যৎ খাদ্যনিরাপত্তা নিশ্চিতের জন্য দেশের প্রধান খাদ্যশস্য চাল ও গমের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখা আবশ্যক। এ জন্য অভ্যন্তরীণ বাজারে চাল ও গমের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে চাল ও গম আমদানির ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এর আগে পবিত্র রমজানে যাতে রোজার কোনো পণ্যের সংকট না হয়, সে জন্য এসব পণ্যের ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোকে উদ্যোগী হতে বলেছে বাংলাদেশ ব্যাংক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম