ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২৩,  7:05 PM

news image

চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (২২ মার্চ) খাদ্য ভবনে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এ ছাড়া বিনা লাইসেন্স কেউ খাদ্য পণ্যের ব্যবসা করতে পারবে না বলেও জানান তিনি। খাদ্যমন্ত্রী মিল মালিকদের উদ্দেশে বলেন, শুধু মুনাফা আর অর্থই কি সব? আপনারাও মানুষ, আপনাদেরও মরতে হবে একদিন। তাই আসুন মানুষের কল্যাণে কাজ করি। এ সময় খাদ্যমন্ত্রী চালের স্থিতিশীলে মিলারদের সহযোগিতা চেয়েছেন।  তিনি বলেন, সারা বছরই চালের দাম স্থিতিশীল রাখতে হবে। এজন্য রমজান মাসে শপথ নিতে হবে, বাকী ১১ মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার। মন্ত্রী দাবি করেন, দেশজ উৎপাদন দিয়েই স্বাভাবিক আছে চালের বাজার পরিস্থিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম