ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

চার বছর পর আবারও বাংলাদেশিদের ভিসা দিতে যাচ্ছে বাহরাইন

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২২,  5:13 PM

news image

দীর্ঘ সাড়ে চার বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের ভিসা দিতে যাচ্ছে বাহরাইন। মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বুধবার (৮ জুন) ফেসবুক লাইভে এ তথ্য জানান। রাষ্ট্রদূত বলেন, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর মধ্যে দেশে এসে আটকে পড়া ১৬১ জনকে প্রথম দফায় ভিসা দেওয়া হবে বলে বাহরাইন সরকার জানিয়েছে।  উল্লেখ্য, বাহরাইন সরকার ২০১৮ সাল থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। কোভিড মহামারীর মধ্যে দেশে ফিরে আটকা পড়া বাংলাদেশিরাও বাহরাইনে ফিরতে পারছিলেন না। এ সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার ও দূতাবাস উদ্যোগ নেয়। এরপর বাহরাইন সরকারের ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধন করতে বলা হয়। রাষ্ট্রদূত নজরুল বলেন, বাহরাইনে ফেরার জন্য যে ৯৬৭ জন নিবন্ধন করেছিলেন তাদের মালিকপক্ষ ফিরিয়ে নিতে রাজি আছেন। মালিকপক্ষের সাড়া পাওয়ার ওপর ভিত্তি করে ১৬১ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম