ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

চার ঘণ্টায় ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে : ইসি

#

০৫ জুন, ২০২৪,  2:56 PM

news image

উপজেলা নির্বাচনের ৪র্থ ধাপ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় চার ঘণ্টায় ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বেলা বাড়ার সঙ্গে ভোটের হার বাড়বে বলা আশা করছে কমিশন। আজ বুধবার (৫ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব শফিউল আজিম সাংবাদিকদের এ তথ্য জানান। শফিউল আজিম বলেন, সকাল আটটা থেকে চতুর্থ ধাপের ভোট শুরু হয়েছে। ২৬ জেলার ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত পাঁচ হাজার ১৪৪টি কেন্দ্রের মধ্যে তিন হাজার ৪২৩টি কেন্দ্রের তথ্য এসেছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মানুষ এ ভোটে অংশগ্রহণ করছে। ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। ৬০ উপজেলায় ভোটের মধ্যে ছয় উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট হচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘বাকিগুলোতে সনাতন পদ্ধতিতে হয়েছে। ছোটখাটো ব্যত্যয় ছাড়া মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা না মানায় তাদের কিছু জরিমানা করা হয়েছে। দু-একটি জায়গায় যারা বিশৃঙ্খলা করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। জরিমানা করা হয়েছে। এটি বড় বিষয় না।’ কোনো কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়নি জানিয়ে শফিউল আজিম বলেন, ‘আমাদের নির্বাচনি কর্মকর্তারা এখন পিক আওয়ারে আছে, তাই সব কেন্দ্রের তথ্য আসতে সময় লাগছে। নেটওয়ার্কের কোয়ালিটির ওপরে অ্যাপের তথ্য আসা নির্ভর করে৷’ভোটার উপস্থিতি সন্তোষজনক কি না জানতে চাইলে শফিউল আজিম বলেন, ‘গ্রাম অঞ্চলের লোকজন কাজ শেষ করে ভোট দিতে আসেন। শেষের দিকে ভোট পড়ার হার বেড়ে যায়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম