ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায় জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি সৌদি আরবে বসবাস করা ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে : বাণিজ্যমন্ত্রী হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

চান্দিনায় গোয়াল ঘরে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

#

০৪ জুলাই, ২০২২,  3:05 PM

news image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো নানার বিরুদ্ধে। রোববার দুপুর ২টায় উপজেলার মাইজখার ইউনিয়নের ছনবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। জন্মগতভাবে কানে কম শুনতে পাওয়া ওই শিশুটি নানা-নানির সঙ্গে থাকে। একই বাড়ির চাচাতো নানা সুতা ব্যবসায়ী নজির মিয়া (৫৫) গোয়াল ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন শিশুটির বাবা।  তিনি অভিযোগ করে বলেন, আমার বাড়ি পাশ্ববর্তী মুরাদনগর উপজেলায়। আমার এক ছেলে দুই মেয়ের মধ্যে এই মেয়েটি দ্বিতীয়। ছোটবেলা থেকেই নানার বাড়ি ছনবাড়িয়া থাকে।

রোববার দুপুরে তার চাচাতো নানা নজির আমার মেয়েকে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে।  এদিকে আমার শাশুড়ি আমার মেয়েকে বিভিন্ন স্থানে খুজতে থাকে। পরে ওই গরু ঘরের সামনে গেলে হঠাৎ ওই গোয়াল ঘর থেকে আমার মেয়েকে ধাক্কা দিয়ে বের করে পালিয়ে যায় নজির। পরে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।  চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, প্রাথমিক ভাবে ওই শিশুর গোপনাঙ্গে কিছুটা চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে জানতে অভিযুক্ত নজির মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করলে আমার অফিসার তথ্য সংগ্রহ করে নিয়ে আসেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম