ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩ দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ গভীর সংকটের মুখে যুক্তরাষ্ট্র, ঋণ ছাড়িয়েছে ৪০ লাখ কোটি ডলার

চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

২০ আগস্ট, ২০২৬,  2:49 PM

news image

জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার করে ও যাবজ্জীবন প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সব আসামি এবং বাদীপক্ষ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা।   জানা গেছে, ২০১৬ সালের জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গজারিয়া এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চাচা ও ভাতিজার ভেতরে শত্রুতার সৃষ্টি হয়। সেই শত্রুতার জেরে দুইজনকে হত্যা করা হয়। এই ঘটনায় প্রায় ১০ বছর পর আজ দুপুরে ৬০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৪ জন আসামির ভেতরে সাতজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম