ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৫,  8:36 PM

news image

চাকরিচ্যুত পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন । বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। এর আগে চাকরি ফিরে পাওয়ার দাবিতে পুলিশ হেডকোয়ার্টার থেকে সচিবালয় অভিমুখে রওনা করেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এরপর তারা শিক্ষা ভবনের সামনে গেলে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকারীরা জানান, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছেন তারা। অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও তারা দাবি করেন। তারা জানান, বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহাল না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম