ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২৬,  11:01 AM

news image

চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত এলাকায় একজন মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে বিজিবি। বুধবার সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি বকচর গ্রামের মো. শাহিন, জেলার শিবগঞ্জ উপজেলার লোহালামারী গ্রামের মিজানুর রহমান, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. তারাজুল ইসলাম ও রাজশাহী জেলার বোয়ালিয়া থানার আসাম কলোনি গ্রামের মো. শফিকুল ইসলাম মুন্না।  বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বকচর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। তারপর শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রাম থেকে মানব পাচারকারী মো. শাহিনসহ ৪ জনকে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, মো. শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাওয়ার পরিকল্পনা করছিল।  চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। অটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম