ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮ ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে জাস্টিন ট্রুডো

চাঁপাইনবাবগঞ্জ উপনির্বাচন: ভোট চলাকালীন কেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি, ২০২৩,  6:49 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে পৌর শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার (১ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় ওই কেন্দ্র থেকে ককটেলটি উদ্ধার করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, বুধবার সকালে কেন্দ্রের ভেতরের এক কোনায় একটি পরিত্যক্ত ককটেল পাওয়া গেছে। ইতোমধ্যে র‍্যাবের বোম্ব ডিসিপোজাল ইউনিট ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়। তারা এটি নিষ্ক্রিয় করবে। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম