ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির বৃক্ষরোপন সপ্তাহ পালন

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুলাই, ২০২২,  4:20 PM

news image

প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক বৃক্ষরোপন সপ্তাহ-২০২২ পালন করা হয়েছে। বৃক্ষ প্রাণে প্রকৃতি পরিবেশ আগামি প্রজন্মের টেকসই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির সদরে  একটি ফলজ বৃক্ষের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন  করেন  চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসেন। এসময় তিনি উপস্থিত সকলকে ব্যাটালিয়ন সদরসহ বিওপি ও ক্যাম্পের পরিত্যাক্ত খালী জায়গায় ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপনের মাধ্যমে দেশকে সবুজায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন। বৃক্ষ রোপনের  শুভ উদ্বোধনি অনুষ্ঠানে ব্যাটালিয়নের সকল অফিসার, জুনিয়র্ কর্মকর্তা, অসামরিক কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন সপ্তাহ-২০২২ উপলক্ষে ব্যাটালিয়ন সদরসহ সকল বিওপি/ক্যাম্প এলাকায় ১৯০০(উনিশ শত) ফলজ, বনজ এবং ঔষধী গাছের চারা রোপনের কার্যক্রম চলমান রয়েছে বলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম