ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২৫,  11:02 AM

news image

চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় ধারালো অস্ত্র দিয়ে বিএনপি কর্মী নয়ন আলীকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামে।  নিহত নয়ন আলী জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটলী বাবুপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরাটুলী বাবুপুরে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে নয়ন আলীর ওপর হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাত ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ নয়ন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে স্থানীয়রা জানান, নিহত নয়ন আলী বিএনপি কর্মী এবং শিবগঞ্জ উপজেলা বিএনপি'র একাংশের সভাপতি আশরাফুল হক ওরফে আশরাফ চেয়ারম্যানের অনুসারী। এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম