ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মে, ২০২২,  3:08 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের টিকরামপুরে পুকুরে ডুবে দিদার (৫) ও তিশা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দিদার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মহল্লার মধ্যপাড়ার মো. দেলোয়ারের ছেলে ও তিশা একই এলাকার মো. হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিশু দিদার ও তিশা বাড়ির পাশে খেলা করার সময় তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করতে থাকলে বেলা সাড়ে ১১টার দিকে শিশু দুইটিকে পুকুরে ভাসতে দেখা যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু দুইটিকে মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু দুইটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে পৌর এলাকার টিকরামপুর মহল্লার মধ্যপাড়ায় এ ঘটনাটি ঘটে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম