ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪২ সাহাবি উসমান (রা.)-এর ব্যাবসায়িক সাফল্যের কৌশল রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০ ঢাকার আবাসনচাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর কড়া নিরাপত্তায় রণবীরের ‘প্রলয়’

চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

#

নিজস্ব প্রতিনিধি

২৫ নভেম্বর, ২০২৬,  1:57 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতির অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ৪টি পরিবহন কোম্পানীর বাস চলাচল বন্ধ রয়েছে।


আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ওই সব কোম্পানীর বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য পরিবহনের বাসগুলো চলাচল করছে। এ নিয়ে উভয় সমিতি একে অপরকে দোষারোপ করছেন।


ঢাকাগামী দেশ ট্রাভেলস এর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম বলেন, আগে প্রতি ঢাকাগামী বাস থেকে স্থানীয় বাস মালিক সমিতি ৩০ টাকা হারে চাঁদা নিত।


কিন্তু আজ বুধবার সকাল থেকে তারা গাড়িপ্রতি ১৫০ টাকা দাবি করায় দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীন পরিবহণ ও হানিফ পরিবহনের বাসগুলো চলাচল বন্ধ রাখা হয়েছে।


অন্য পরিবহনের প্রতিনিধরা বলেন, আগে যে পরিমাণ চাঁদা দেয়া হতো সেই টাকা চাঁদা না নিয়ে অতিরিক্ত টাকা দাবি করায় মালিকরা ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে। তিনি এর স্থায়ী সামাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রহনপুর প্রাভেলসের মালিক মনোতোষ চক্রবর্তী বলেন, চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন বাস থেকে রাজশাহী ও নাটোরে আড়াইশ টাকা আদায় করা হচ্ছে।


তাই আমরা আমাদের সমিতি চালানোর জন্য গাড়িপ্রতি দেড়শ টাকা দাবি করায় কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে পূর্বে টিকিট কেটে রাখায় বাস বন্ধে অন্য পরিবহনে ঢাকা যাচ্ছে যাত্রীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম