ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২২,  2:53 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মন্তাজ আলী (৭৫)।  মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে চৌডালা ইউনিয়নের মাদ্রাসা মোড় এলাকার সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত মন্তাজ গোমস্তাপুরের বেনিচক এলাকার মৃত কলিমুদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর মন্তাজ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘বাজার করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ মন্তাজ। পথিমধ্যে মাল আনতে যাওয়া খালি ট্রাকটি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান ওসি। ’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম