ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

চাঁনখারপুল ময়লার স্তুপ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৩,  5:45 PM

news image

রাজধানীর চাঁনখারপুল এলাকার আনন্দবাজারের পাশে ময়লার স্তুপ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) রাতে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মধ্যরাতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার গণমাধ্যমকে জানান, রাতে আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের পাশে শিক্ষকদের আবাসিক ভবন গেট সংলগ্ন রাস্তা থেকে মরদেহ দুটি উদ্ধার করি। তিনি জানান, ঢাবির আনন্দবাজার এলাকার রাস্তায় ময়লার স্তূপে পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল মরদেহ দুটি। দেখে ধারণা করা হচ্ছে, যমজ বাচ্চা। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে কোনো যমজ ছেলে সন্তানের মৃত্যু হয়নি। তাই ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম