ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৫,  5:18 PM

news image

নওগাঁর রানীনগরে প্রবাসফেরত এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনকে (৩২) দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার জেলা যুবদল তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করে। বহিষ্কৃত নেতা ইমরান হোসেন উপজেলার চকারপুকুর গ্রামের মৃত সোলেমান সরদারের ছেলে। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিষয়টি নিয়ে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু গণমাধ্যমকে বলেন, কোনো নেতার কোনো ধরনের অপকর্মের দায়িত্ব দল নেবে না। তাই চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ইমরানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীরের বাবা মোজাহার বাদী হয়ে গত ১১ জানুয়ারি রাতে ইমরানকে প্রধান আসামি করে ৫ জন এজাহারনামীয় ও ৪ জন অজ্ঞাতনামা আসামি করে অপহরণ, চাঁদা দাবি ও চাঁদা আদায় আইনে থানায় মামলা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম