ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ

চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়া হচ্ছে, প্রতিহত করুন: মির্জা আব্বাস

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৫,  1:18 PM

news image

কিছু কালপ্রিটের কারণে দলের বদনাম হতে পারে আশঙ্কা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খারাপ লোককে দলে নেয়া যাবে না। প্রয়োজনে কেউ সদস্য হবে না। রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশে এবং দলের অভ্যন্তরে কিছু কালপ্রিটের কারণে বিএনপির বদনাম হবে। কিন্তু তা হতে দেয়া হবে না। বিএনপিকে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে দাবি করে মির্জা আব্বাস বলেন,  চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়া হচ্ছে। এদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হচ্ছে। মির্জা আব্বাসের নাম নিয়ে কেউ চাঁদাবাজি করলে ধরে পুলিশে দেন। ‘প্রয়োজনে কেউ সদস্য হবে না, কিন্তু খারাপ লোককে দলে নেয়া যাবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। মির্জা আব্বাস বলেন, একেকজন একেকটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে। আনুপাতিক সিস্টেমের নামে একদল লোক জাতিকে ধ্বংস করতে মাঠে নেমেছে। বিএনপির এ নেতা আরও বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা একসঙ্গে আসেন। সমাবেশ করে আউল ফাউল কথা বলবেন না। কোনো রকম সংঘর্ষে বিএনপি যেতে চায় না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম