ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

#

২৯ নভেম্বর, ২০২১,  12:20 PM

news image

চাঁদপুরের শাহরাস্তির নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৫ নভেম্বর বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে বানিয়াচো এলাকায় অটোরিক্সা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক অবস্থা অবনতি দেখে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। পরে তার বাবার বাড়ি চাঁদপুরে অবস্থানকালে সোমবার  ২৮ নভেম্বর মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্বামী, মেয়ে, পিতা-মাতা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পৌরসভা এলাকার ৪নং ওয়াডের নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা মৃত্যুতে আত্মীয়, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম