ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার ৩৫ জেলে আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২২,  7:55 PM

news image

চাঁদপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৩৫ জেলেকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা মেঘনার বিভিন্ন এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করে নৌ পুলিশ। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ১২ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং ১৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বাকি ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ছাড়াও অভিযানে ৯৩ কেজি ইলিশ মাছ ও প্রায় ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান চাঁদপুর সদর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম