ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ২৪শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ

#

নিজস্ব প্রতিনিধি

৩০ আগস্ট, ২০২২,  5:13 PM

news image

চাঁদপুরের কোস্টগার্ড অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে। সোমবার (২৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আকিব আরফাত এ তথ্য নিশ্চত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এ অবৈধ ডিজেল জব্দ করেছে। ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়াত উল্লাহ। জব্দকৃত ডিজেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম