ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে ইতালি প্রবাসী দুই খালাতো ভাই নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ মার্চ, ২০২৫,  5:05 PM

news image

রোজা ও ঈদের ছুটিতে বেড়াতে এসে চাঁদপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ইতালি প্রবাসী যুবক নিহত হয়েছেন।  সোমবার (৩ মার্চ) রাত ১১টার দিকে শহরের পুরানবাজারে গার্লস স্কুলের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর শহরের পুরানবাজার মেরকাটিজ রোডের ইতালি প্রবাসী মো. আব্দুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান (১৮) ও তার খালাতো ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে নিলয় (২০)। স্থানীয়রা ও নিহতদের স্বজনরা জানান, ইতালি প্রবাসী দুই খালাতো ভাই গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে চাঁদপুর আসেন। সোমবার রাতে তারা দুজন একটি মোটরসাইকেল নিয়ে বের হয়ে নতুন বাজার মার্কেটে শার্ট কেনার জন্য রওনা হন। এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে দ্রুতগতিতে একটি সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের নিচে মোটরসাইকেলসহ পড়ে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অভি মারা যান। আর নিলয়কে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ঘটনার পর পুলিশ মরদেহ দুটির সুরতহাল করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটিকে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে রয়েছেন এবং ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম