ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

চলমান প‌রি‌স্থি‌তির জে‌রে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করছে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৪,  4:43 PM

news image

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ দু’জনের মৃত্যুর ঘটনাসহ চলমান প‌রি‌স্থি‌তির জে‌রে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব কর‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, আজ মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে। এর আগে গতকাল সোমবার মিয়ানমার সীমান্তের ওপার থেকে মর্টার শেলের আঘাতে দুই জনের মৃত্যু হয়। মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। তীব্র লড়াইয়ে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত বিজিপির ১১৩ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম