ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি কর্পোরেশন কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ সাজেক সড়কে অবরোধ: আটকে আছেন প্রায় ১২৫০ পর্যটক পেসারদের তোপে বিধ্বস্ত আফগানিস্তান, বড় লিড বাংলাদেশের ২০২৭ সালে রমজান কবে শুরু, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে ‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি

চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: চালকের ৫ বছরের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২২,  7:18 PM

news image

সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় বাসচালককে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ সময় বাকি দুই আসামিকে বকরকে খালাস দিয়েছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাসচালকের নাম শহীদ মিয়া। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- বাসের হেলপার রশিদ মিয়া (৩৪) ও কন্টাকটার আবু বকর।

জানা গেছে, শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাওয়ার পথে ওই কলেজছাত্রীকে চালক ও হেলপার ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদিকে এ ঘটনায় রোববার রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসচালক শহীদ মিয়া ও হেলপার রশিদ আহমদকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নান্টু রায় এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম