ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চলন্ত অবস্থায় গ্রিন লাইনের এসি বাসে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মার্চ, ২০২৫,  8:41 PM

news image

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে চলন্ত গ্রিন লাইন পরিবহনে অগ্নিকাণ্ডে প্রাণে বেঁচে যান ২০ যাত্রী। দাঁড়িয়ে থাকে শুধু পুড়ে যাওয়া পরিবহনের কঙ্কালসার কাঠামো। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন। তিনি জানান, ঢাকা থেকে সকালে ২৩ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে গ্রিন লাইন পরিবহনের ওই বাসটি। চলন্ত বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে হঠাৎ বাসে আগুন দেখা যায়। এ সময় বাসটিতে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পরিবহনেরইঞ্জিন, পেছনের চাকা এবং সবগুলো সিট পুড়ে গেছে। এদিকে কয়েকজন যাত্রী জানান, গাড়িটিতে সামান্য ধোঁয়া দেখা গেলে চালক গাড়ি থামিয়ে ধোঁয়ার কারণ খুঁজতে পেছনের কাভার খুলে আগুন দেখতে পান। এর মধ্যে যাত্রীরা নামতে পারলেও অনেকের ব্যাগসহ জিনিসপত্র থেকে যায় গাড়িতে।এগুলো চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায়। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত গ্রিন লাইন বরিশাল শাখা কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম