ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

চলতি সপ্তাহে ইজেডে ৫০ শিল্প ইউনিট ও প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২২,  4:20 PM

news image

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বুধবার (২৬ অক্টোবর) ৫০টি শিল্প ইউনিট ও প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২১ অক্টোবর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন। তিনি বলেন, আগামী বুধবার (২৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও ভবন উদ্বোধন করবেন। বেজার আটটি ভেন্যু ভার্চুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করবে। তিনি জানান, এর মধ্যে ২৯টি শিল্প ইউনিটে এখন পর্যন্ত ৬১০ মিলিয়ন বিনিয়োগ করা হয়েছে এবং আরও এক হাজার ৯২২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। উদ্বোধন হতে যাওয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (বিএসএমএসএন) চারটি কারখানার বাণিজ্যিক কার্যক্রম, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট ইজেড এবং সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবন। এ ছাড়া বিএসএমএসএন অঞ্চলে ২০ কিলোমিটার শেখ হাসিনা সরণি, ২৩০ কেভিএ গ্রিডলাইন ও সাবস্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম