ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি: ইসি সচিব

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৫,  5:06 PM

news image

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।  রবিবার (২ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি। গত দুই মাসে ভোটার সংখ্যা বেড়েছে জানিয়ে তিনি বলেন, ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন এখন পর্যন্ত দেশের ভোটার। দুই মাসে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে জানিয়ে আখতার আহমেদ বলেন, এই ভোটার তালিকা দিয়েই হবে আগামীর জাতীয় সংসদ নির্বাচন। প্রবাসীদের ভোটের নিবন্ধন নিয়ে তিনি বলেন, ‎১৬ নভেম্বর অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে প্রবাসীরা ভোটের জন্য নিবন্ধন করবেন। প্রবাসীদের ভোটার করতে বিশ্বের ১১টা দূতাবাসে ২১টি স্টেশনে নিবন্ধন প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম