ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের শঙ্কা

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৩,  11:17 AM

news image

দেশে বৃষ্টিপাতের পরিমাণ আগামী দুই দিনের মধ্যে বাড়তে পারে। এই সময়ে দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাছাড়া এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে তারা জানিয়েছেন। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, আগামী সোমবার অর্থাৎ ২১ আগস্ট থেকে পরবর্তী সাত দিন সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ৩০ থেকে ৩১ আগস্ট বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে।’ গতকাল সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়, আজ দেশের চার বিভাগে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম