ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

চলতি মাসেই বন্যার সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৩,  5:08 PM

news image

জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের মধ্যাঞ্চলসহ উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ও পার্বত্য অববাহিকায় বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘ মেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য রবিবার বিশেষজ্ঞ কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, জুলাই মাসে মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অপরদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, জুলাই মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বিজলিসহ মাঝারি ধরনের বজ্র ঝড় হতে পারে। এছাড়া সারা দেশে তিন থেকে পাঁচ দিন বিজলিসহ হালকা বজ্র ঝড় হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম