ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

চলতি মাসেই তাপমাত্রা যেতে পারে ৪০ ডিগ্রিতে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৫,  4:40 PM

news image

চলতি মাসে থার্মোমিটারের পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। এছাড়া তীব্র ঝড়ের আশঙ্কাও রয়েছে। গতকাল দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (অপারেশন) মো. মমিনুল ইসলাম জানান, মার্চ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক-দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। অন্যদিকে চলতি মাসে দেশে দু-তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে। মার্চ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন থাকবে তিন সাড়ে তিন মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল হবে পৌনে ছয় থেকে পৌনে সাত ঘণ্টা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম