ঢাকা ১৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক সংবিধান সংশোধন নাকি সংস্কার, দুই মেরুতে বিএনপি-জামায়াত

চলতি বছরই ওটিটিতে পা রাখছেন কেয়া পায়েল

#

বিনোদন ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০২৪,  8:33 PM

news image

শোবিজের অনেক তারকাই ইতোমধ্যে ওটিটিতে নাম লিখিয়েছেন। ওয়েব ফিল্ম কিংবা সিরিজে অভিনয় করে কুড়িয়েছেন প্রসংশাও। তবে ওটিটিতে এখনও অভিষেক হয়নি কেয়া পায়েলের। তবে অভিনেত্রীকে ওটিটিতে দেখতে অধীর আগ্রহে প্রহর গুনছেন তার ভক্তরা। এবার যেন কেয়ার ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চলতি বছরই ওটিটিতে পা রাখছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে একটি ওয়েব সিরিজ ও ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন পায়েল। সেখানেই ভক্তদের এই সুখবরটি দেন তিনি। এ প্রসঙ্গে পায়েল বলেন, পরিচালক বা প্ল্যাটফরমের নাম বলতে চাই না, নিষেধ আছে। তবে আমার ভক্তরা প্রায়ই জানতে চায়, কবে ওটিটিতে কাজ করব। তাদের নিশ্চিত করে বলতে চাই, এ বছরই আমাকে ওটিটিতে পাবে। ভালো দুটি কাজ নিয়েই হাজির হব ওটিটিতে। প্রসঙ্গত, বর্তমানে বেশ কিছু নাটকের কাজ হাতে রয়েছে পায়েলের। শিগগিরই সেগুলোর শুটিং শুরু করবেন তিনি। পাশাপাশি সামলাবেন নতুন ব্যবসা প্রতিষ্ঠানও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম