ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

চরমোনাই মাহফিলগামী ট্রলার ডুবে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  2:07 PM

news image

ব‌রিশা‌ল সদর উপজেলার চর‌মোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদী যাত্রীবাহী ট্রলার ডু‌বে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ব‌রিশাল নৌ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অফিসার খোর‌শেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই নদী‌তে এ ঘটনা ঘটে। ফায়ার সা‌র্ভিসের স্টেশন অফিসার খোর‌শেদ আলম ব‌লেন,

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতের দি‌কে ট্রলার‌টি ডু‌বে যায়। পরে সকা‌লে সংবাদ পে‌য়ে ঘটনাস্থলে গি‌য়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। এ সময় চারজনের নি‌খোঁজের সংবাদ ছি‌ল আমা‌দের কা‌ছে। তবে ইতোমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান ব‌লেন, সিরাজগঞ্জ থে‌কে ট্রলারে ক‌রে চর‌মোনাই মাহ‌ফি‌লের উদ্দেশে আস‌ছি‌ল কিছু মুসল্লি। চর‌মোনাইয়ের কাছাকা‌ছি পৌঁছা‌লে ট্রলার‌টি ডু‌বে যায়। কিন্তু কতজন যাত্রী নি‌য়ে ডু‌বে‌ছে সেটা নি‌শ্চিত হওয়া যায়‌নি। তিনজ‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তবে তাদের পরিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম