ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

চমক রেখে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

১৪ মে, ২০২৪,  4:25 PM

news image

গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান ফুটবল টুর্নামেন্ট। কিন্তু গেলো বছর স্থগিত করা হয় টুর্নামেন্টটি। চলতি বছরের আগস্টে বলিভিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যুব ফুটবলারদের এই আসর। উক্ত টুর্নামেন্টকে সামনে রেখে দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল। সেই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। 

দিয়েগো প্ল্যাসেন্তের কোচিংয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল লিওনেল আন্দ্রেস মেসি স্টেডিয়ামে দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে। মঙ্গলবার (১৪ মে) প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে লড়বে তারা। একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার (১৬ মে) প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা। 

আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল:

অগাস্টিন মার্টিনেজ, ডায়লান মার্টিনেজ, রামিরো ভুরাত্তি, ফ্রান্সিসকো আকোস্তা, লুকাস কোরোনেল, মাতেও মার্টিনেজ, থিয়াগো ইয়ানেজ, মাতিয়াস সাতাস, আলেজান্দ্রো টেললো, এবার অকোমপেস, বেঞ্জামিন ফারিনা, সান্তিয়াগো এসপিন্দোলা, কায়েতানো সান্তারিল্লি, জুয়ান মেজা, জেরিনিমো গোমেজ, মার্কোস অর্তিজ, লাউতারো পেরেরা, বাউতিস্তা কানতেরো, টমাস পারমো, সান্তিনো জিলেটি, ফিলিপ ইস্কুয়েভিল, মাকেল গাইদিস, থমাস মার্টিজ, জিনো পাভোনি, জুয়ান পুলিশেল্লা, এলেক্স ভেরন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম