ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

চবি ছাত্রীকে যৌন নিপীড়ন: দুই ছাত্রলীগ কর্মীসহ পাঁচজন দুই দিন করে রিমান্ডে

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুলাই, ২০২২,  3:11 PM

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে আদালতে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করে হাটহাজারী থানা পুলিশ। এ সময় জামিনের পাশাপাশি রিমান্ড বাতিলের আবেদন জানায় আসামিপক্ষের আইনজীবী। তবে শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে দেন। আসামিরা হলেন-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আজিম, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুল আবছার, হাটহাজারী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন, স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা ও একই কলেজের প্রাক্তন ছাত্র সাইফুল আলম। আজিম ও আবছারকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। গত শুক্র ও শনিবার তাদের নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‍্যাব। গত ১৭ জুলাই এক ছাত্রীকে নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিমসহ পাঁচজন। তারা সবাই ছাত্রলীগের কর্মী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম