ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

চন্দনাইশে জাতীয় মহিলা সংস্থার ফ্রী প্রশিক্ষণ,১ম ব্যাচেই সফলতা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুন, ২০২২,  8:47 PM

news image

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর আওতায় নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চন্দনাইশে ১ম বারের মত ৫ টি বিষয়ে প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার(৬ জুন) প্রশিক্ষণ শেষে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, চলতি বছরের (২২জানুয়ারি) বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট,বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই কমার্স কোর্সগুলি শুরু হয় এবং ৮০ কার্য দিবসে সম্পন্ন হয়, প্রতি বিষয়ে ৫০ জন করে মোট ২৫০ জন নারীকে প্রশিক্ষণ সুবিধা দেয়া হয়।সমাজে অবহেলিত নারীদের অগ্রাধিকার ভিত্তিতে কোর্সে অংশগ্রহণের সুযোগ দিয়ে নারীর অগ্রগতি নিশ্চিত করা হয়।প্রতিক্লাস ভিত্তিক যাতায়াত বাবদ দেয়া হয় ১৫০ টাকা,কোর্স শেষে সার্টিফিকেট এবং সফল উদ্যোক্তার জন্য রয়েছে সরকারি প্রণোদনার ব্যাবস্থা।জাতীয় মহিলা সংস্থা চন্দনাইশ শাখার প্রশিক্ষণ কর্মকর্তা সঞ্চিতা বড়ুয়া জানান,আমরা প্রথম থেকেই ব্যাপক সাড়া পেয়েছি,প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষে ইতঃমধ্যে বেশ কয়েকজন নারী উদ্যোক্তা সৃষ্টি হয়েছে তাদের তৈরি জিনিস গুলো বাজারে সমাদৃত হয়েছে, আমি নিজে তাদের প্রতিভা দেখে বিস্মিত,শীঘ্রই তাদের তৈরি পণ্য বিক্রির জন্য বিক্রয় কেন্দ্র চালু করব।চন্দনাইশের পিছিয়ে পরা নারীদের এমন সুবিধা দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়বকে ধন্যবাদ জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম