ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

চতুর্থ দিনেও ট্রেনের অগ্রিম টিকিট প্রত্যাশীদের ভিড়ে মুখরিত কমলাপুর

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২২,  10:24 AM

news image

টানা চতুর্থ দিনের মতো ঈদুল আজহা উপলক্ষে ঢাকা (কমলাপুর) রেল স্টেশনে সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে গত তিনদিনের চেয়ে দীর্ঘ লাইনে টিকিটের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। সোমবার (৪ জুলাই) কমলাপুর রেল স্টেশনে অগ্রিম এ টিকিট বিক্রি শুরু হয়। ঈদ যাত্রার ৮ জুলাইয়ের টিকিট বিক্রি হচ্ছে আজ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড়ে মুখরিত। স্টেশনে রবিবার (০৪ জুলাই) রাত ৯টা থেকেই অনেকে লাইনে দাঁড়িয়েছেন। ইতোমধ্যে কয়েকজন পেয়েছেন টিকিট। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হচ্ছে। গতবাররের মত এবারও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট মিলছে অনলাইনে। কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারে এবং অনলাইনে টিকিট বিক্রি করা হবে। টিকিট ক্রয়ের জন্য যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে টিকিট কাটতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম