ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

চট্টগ্রাম হালদা নদীতে ডিম ছাড়া শুরু করেছে মা মাছ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মে, ২০২২,  3:48 PM

news image

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা মাছ ডিম ছাড়া শুরু করেছে। সোমবার (১৬ মে) ভোর থেকে হালদা নদীর কয়েকটি স্থানে কার্প জাতীয় মাছে রুই, কাতাল, মৃগেল, কালবাউশ মাছের কিছু ডিম সংগ্রহ করেছেন জেলরা। সোমবার সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, হালদায় সীমিত আকারে মা মাছ ডিম ছেড়েছে। তবে পূর্ণাঙ্গ ডিম এখনও ছাড়েনি। এখন থেকে ১ ঘণ্টা পরে একটা জোয়ার হবে। তখন বিষয়টি স্পষ্ট হবে। তবে কী পরিমাণ নৌকা দিয়ে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করেছেন তা এখনও জানা যায়নি। আজ ভোর সাড়ে ৫টার দিকে মা মাছের ডিম ছাড়ার সংবাদ এসেছে জানিয়ে তিনি বলেন, জেলেরা সকালে কিছু ডিম সংগ্রহ করেছেন। আবার যখন জোয়ার আসবে। তখন ডিম ছড়ার সম্ভাবনা আছে। হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, জোয়ার আসলে আবার জেলেরা নদীতে ডিম সংগ্রহ করতে নামবেন। সকালে জেলেরা কী পরিমাণ ডিম সংগ্রহ করেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম