ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-লেগুনা সংঘর্ষে ৩ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ মার্চ, ২০২৩,  7:13 PM

news image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন চকরিয়া উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ড কলাতলী এলাকার আবুল বশরের পুত্র মো. হামিদুল্লাহ (২৯), একই এলাকার লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২৫) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার পুত্র নজরুল ইসলাম (৩৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখি বিজিবির বাসের সাথে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রুবেল আলম। তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম