ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

চট্টগ্রামে সমাবেশে যোগ দিতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২২,  8:39 PM

news image

চট্টগ্রামের চন্দনাইশ থেকে পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নগরের সদরঘাট এলাকার একটি হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়ে গেলে প্রত্যক্ষদর্শীরা তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান। রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির নাম জহিরুল ইসলাম বাচা (৪৭)। তিনি হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বাড়ি উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়নে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম