ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২ সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭ লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩ জন দেশের চার জেলায় বন্যার আভাস

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনকে আসামি করে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২৪,  12:53 PM

news image

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক যুবককে গুলি ও ককটেল বিস্ফোরণে আহত করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৬ পুলিশ কর্মকর্তাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম নগরের বাসিন্দা কফিল উদ্দিন। আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা জানান, মামলায় মোট ১৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অন্যান্য আসামিরা হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক সংসদ সদস্য এম এ মোতালেব, মজিবুর রহমান, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ, জেএমএস গ্রুপের এমডি মোস্তফা মাহমুদ, পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, ডিবির প্রধান হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার, সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি ওবায়দুল হক, নেজাম উদ্দিন, মোহাম্মদ মহসীন, জাহিদুল কবির, এসআই বোরহান উদ্দিন, খাজা এনাম এলাহী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ, জহুর লাল হাজারী, হোসেন হিরন, ওয়াসিম উদ্দিন, মোবারক আলীসহ ২৬ পুলিশ কর্মকর্তা। বাদী মামলার অভিযোগে উল্লেখ করেন, তিনি ৪ আগস্ট নগরের নিউমার্কেট গোলচত্বর এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন। ওইদিন আসামিদের কয়েকজনের নির্দেশে ও পরিকল্পনায় বাকি আসামিরা গুলি করেন। ককটেল বিস্ফোরণও ঘটান। এতে কফিল আহত হয়ে নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন সুস্থ হয়ে তিনি মামলা করেছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম